বিশ্ব টেলিযোগাযোগ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তিতে নারী ও বালিকা’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার দেশজুড়ে উদ্যাপিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। ১৮৬৫ সালের এই দিনে প্যারিসে প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়ন গঠিত হয়। পরবর্তী সময় টেলিগ্রাফ ইউনিয়ন ১৯৪৭ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা আইটিইউ নামে জাতিসংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করে। ১৯৭২ সালে বাংলাদেশ এই সংস্থার সদস্য পদ লাভ করে। আইটিইউর সিদ্ধান্ত অনুযায়ী ২০০৬ সাল থেকে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন করা হচ্ছে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ পৃথক বাণী দিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসি দিনটি উপলক্ষে সেমিনার, রোড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।