বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ডায়াবেটিস দিবসে এবারের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সজাগ হোন: ডায়াবেটিস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন’।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করে। সমিতির উদ্যোগে গতকাল সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘর, নিউমার্কেট, প্রেসক্লাবসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনা মূল্যে সাধারণ মানুষের ডায়াবেটিস নির্ণয় করা হয়। সকালে শাহবাগ থেকে একটি র‌্যালিও বের করে সমিতি। সমিতির সভাপতি এ কে আজাদ খানের সভাপতিত্বে বারডেম মিলনায়তনে একটি আলোচনা সভাও হয়। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ‘care4diabetes’ ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
বেসরকারি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল রাজধানীর বউবাজার মোড়ে স্বাস্থ্য মেলার আয়োজন করে। এতে সাধারণ মানুষকে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করা ও পরামর্শ দেওয়া হয়।