বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতি ৮ সেকেন্ডে ডায়াবেটিসে মারা যাচ্ছেই একজন। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের এখনই সময়।’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।এসব কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে আটটায় মানিক মিয়া এভিনিউ থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত শোভাযাত্রা; এরপর জাতীয় জাদুঘর, জাতীয় প্রেসক্লাব, নিউমার্কেট, লালবাগ ও মোহাম্মদপুর এলাকা, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, গুলিস্তানের জিরো পয়েন্ট, কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনেসহ বিভিন্ন স্থানে বিনা মূল্যে সাধারণের ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা।