বিশ্ব ডিম দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন একটি ডিম খান’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার ভোলায় ‘বিশ্ব ডিম দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে শোভাযাত্রা ও জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পোলট্রি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার। বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম প্রমুখ।