বিশ্ব তামাকমুক্ত দিবস আজ, তামাকজনিত কারণে বছরে ৬০ লাখ লোক মারা যায়
আজ ৩১ মে শুক্রবার, বিশ্ব তামাকমুক্ত দিবস। ১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে তামাকের ব্যবহার কমানোকে উৎসাহিত করার জন্য তামাকমুক্ত দিবস পালন করে আসছে। এবারের তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য হলো তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বিশ্বে, যার মধ্যে প্রায় ছয় লাখ মারা যায় পরোক্ষ ধূমপানের কারণে। তামাক ব্যবহারকারী ও ধূমপায়ীদের মধ্যে ৮০ শতাংশ বাস করেন নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। এর পরও বিশ্বজুড়ে ধূমপান ও তামাক ব্যবহারের প্রবণতা বাড়ছে। তবে উচ্চ ও উচ্চ-মধ্য আয়ের কয়েকটি দেশে তামাক ব্যবহারের পরিমাণ কমেছে। জরুরি পদক্ষেপ নেওয়া না হলে ২০৩০ সাল নাগাদ বিশ্বে তামাকজনিত কারণে প্রতিবছর মারা যাবে প্রায় ৮০ লাখ মানুষ।বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আজ তামাকমুক্ত দিবস পালন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় বেসরকারি সংস্থা ‘আধুনিক’ তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। সকাল সাড়ে নয়টায় জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।