বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।এ বছরের প্রতিপাদ্য ‘দ্য হু ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৭৩টি দেশের জন্য কিছু করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই করণীয়গুলো মনে করিয়ে দেওয়াই এই প্রতিপাদ্যের উদ্দেশ্য।ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া বাংলাদেশ ক্যানসার সোসাইটি, বাংলাদেশ ক্যানসার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে সকাল সাড়ে সাতটায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হবে। মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা (মানস) জাতীয় জাদুঘরে বেলা ১১টায়, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, প্রজ্ঞা ও এন্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স হোটেল রূপসী বাংলায় সকাল ১০টায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে।প্রত্যাশা-মাদকবরোধী ক্লাব, বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে সাইকেল শোভাযাত্রা বের করবে।