বিশ্ব দ্রব্যমূল্য-জ্বরে ভুগছে, পদত্যাগের কোনো কারণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, চাল, চিনি, ভোজ্যতেলসহ যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। পাশের দেশ ভারতসহ সারা বিশ্ব দ্রব্যমূল্য-জ্বরে ভুগছে আর এর পরিপ্রেক্ষিতে সরকারের পদত্যাগের কোনো কারণ নেই।গতকাল শনিবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এস জে হাইস্কুল প্রাঙ্গণে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন আয়োজিত চিকিৎসাশিবির পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। সরকারকে পদত্যাগ করতে বিরোধীদলীয় নেত্রীর আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে বিরোধীদলীয় নেত্রীর কথা বলার অধিকার অবশ্যই আছে। তবে তার সঙ্গে তাঁর দলের দুই-একজন ছাড়া কেউ এক মত হবেন কি না সন্দেহ আছে।