প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা, সংবর্ধনা ও নাটক মঞ্চায়নের মধ্যে দিয়ে গত রোববার সন্ধ্যায় ফরিদপুরে বিশ্ব নাট্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কবি জসীমউদ্দীন হল মিলনায়তনে ফরিদপুরের চাঁদের হাট চিলড্রেনস থিয়েটার উৎসবের আয়োজন করে। এতে ১১ জন নাট্যকর্মীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান। এতে ফরিদপুর চাঁদের হাটের সভাপতি শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুর রহমান ফরিদ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আহ্বায়ক শওকত আলী, আসমা আক্তার, আবু সুফিয়ান, মাহফুজ খান প্রমুখ। বক্তারা নাট্যকর্মী সোহাগী জাহান (তনু) হত্যার বিচারের দাবি জানান।