বিশ্ব পরিবেশ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াব না আর’৷ এই প্রতিপাদ্য ধরে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে আজ বৃহস্পতিবার ৫ জুন৷ বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দ্বীপরাষ্ট্র ও উপকূলীয় দেশগুলোর বিপদকে গুরুত্ব দিয়ে এবারের প্রতিপাদ্য ঠিক করেছে জাতিসংঘ৷
দিবসটি উপলক্ষে আজ জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৪ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু জীববৈচিত্র্য পদক-২০১৪, জাতীয় পরিবেশ পদক ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর বিশেষ পদক দেওয়া হবে৷
দিবসটি উপলক্ষে বাণীতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, জীববৈচিত্র্য, সংস্কৃতি আর সৌন্দর্যের লীলাভূমি দ্বীপগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিপন্ন হতে চলেছে৷
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন৷