বিশ্ব পরিবেশ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবেশবান্ধব উন্নয়নে আপনিও গর্বিত অংশীদার হোন’ স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা এ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে। পরিবেশ ও বন মন্ত্রণালয় বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১২ উপলক্ষে আজ বিশেষ কর্মসূচি পালন করবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিবসের উদ্বোধন করবেন। বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব মাইকেল জেরার্ড এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বলেছেন, পরিবেশদূষণ কিংবা উষ্ণায়নের ক্ষেত্রে বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকা নগণ্য মাত্রায় হলেও জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভাব্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনকে বেগবান করা আজ সময়ের দাবি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এ খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে।