বিশ্ব পর্যটন দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন আবদুর রশীদ, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম প্রমুখ। নীলফামারী প্রতিনিধি