বিশ্ব পর্যটন দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে আজ দিনটি পালিত হবে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পর্যটন ও টেকসই জ্বালানি: টেকসই উন্নয়নের নিয়ামক’।দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ পর্যটন বোর্ড আজ সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে।শোভাযাত্রার পর বাংলাদেশের পর্যটন সম্ভাবনা নিয়ে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকার বাইরেও কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।