প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যালি, আলোচনা ও দর্শনীয় স্থান পরিদর্শনসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার পাবনায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও পাবনার রত্নদীপ রিসোর্টের আয়োজনে শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মো. মনিরুজ্জামান ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেলার দর্শনীয় স্থান পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।