বিশ্ব পানি দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পানি দিবস আজ বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, সেমিনার ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন খাদ্য ও পানিনিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশ্ব পানি দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়েছে। একই সময়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়েছে। কাল শুক্রবার থেকে রাজধানীর বস্তির শিশুদের সঙ্গে অবস্থান করে বস্তির পানিসংকট নিরসনে তিন দিনের স্বেচ্ছাসেবী কর্মসূচি শুরু করবে জাগো ফাউন্ডেশন। এ ছাড়া সরকারি-বেসরকারি সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে পরিবেশ বাঁচাও আন্দোলন ও ডব্লিউবিবি ট্রাস্ট।