বিশ্ব পারিবারিক স্বাস্থ্য চিকিৎসক দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানীতে ওয়ার্ল্ড ফ্যামিলি হেলথ প্রফেশনালস ডে উপলক্ষে প্রাভা হেলথের একটি র‍্যালি। ছবি: সংগৃহীত
বনানীতে ওয়ার্ল্ড ফ্যামিলি হেলথ প্রফেশনালস ডে উপলক্ষে প্রাভা হেলথের একটি র‍্যালি। ছবি: সংগৃহীত

প্রাভা হেলথের উদ্যোগে রাজধানীর বনানীতে সম্প্রতি ‘বিশ্ব পারিবারিক স্বাস্থ্য চিকিৎসক দিবস’ (ওয়ার্ল্ড ফ্যামিলি হেলথ প্রফেশনালস ডে) উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রাভার প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক সিলভানা কিউ. সিনহা, জ্যেষ্ঠ পরিচালক সিমীন এম আখতারসহ মেডিকেল সার্ভিস টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই বছর আগে প্রাভা বাংলাদেশে প্রথমবারের মতো ‘পারিবারিক স্বাস্থ্য চিকিৎসক’ ধারণাটিকে সামনে নিয়ে আসে। এ ধারণার মধ্য দিয়ে পারিবারিক স্বাস্থ্য চিকিৎসকদের এমন একটি বিশেষায়িত দলকে বোঝানো হয়, যাদের মধ্যে রয়েছেন পারিবারিক চিকিৎসক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্ট, পুষ্টিবিদ, স্বাস্থ্য প্রশিক্ষক, মনোরোগ বিশেষজ্ঞ এবং সেবিকা। বিশেষজ্ঞদের কাছে না পাঠিয়ে চিকিৎসাসংক্রান্ত ৮০ থেকে ৯০ ভাগ বিষয় চিহ্নিত করে সমাধান করতে পারেন পারিবারিক চিকিৎসকেরা। ডায়াবেটিসের মতো জটিল ও দীর্ঘস্থায়ী অসুস্থতাগুলো নির্ণয় এবং চিকিৎসা করা ছাড়াও, সময়ানুযায়ী স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও জীবনযাত্রার পরিবর্তনের বিষয়ে পরামর্শ প্রদান করেন তারা।

‘বিশ্ব পারিবারিক স্বাস্থ্য চিকিৎসক দিবস’ উদযাপনের অংশ হিসেবে প্রাভা হেলথের পক্ষ থেকে বনানীতে একটি র‍্যালির আয়োজন করা হয়। পরে প্রাভা ফ্যাসালিটিতে কেক কাটার পাশাপাশি আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলভানা কিউ. সিনহা বলেন, ‘যথাযথ স্বাস্থ্য সুরক্ষা আমাদের মৌলিক মানবাধিকার। আমরা ২ বছর আগে যখন শুরু করেছিলাম, আমরা তখন এমন একটা পারিবারিক স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার কথা চিন্তা করেছিলাম যেখানে পেশাদারিত্ব, দক্ষতা এবং চিকিৎসক আর রোগীদের মধ্যে আস্থার প্রশ্নটি কেবল মুষ্টিমেয়র প্রশ্ন হবে না, বরং দেশের প্রত্যেক নাগরিকের অধিকার হিসেবে বাস্তব আকারে হাজির হবে। কেবল রোগী নয়, তাদের গোটা পরিবারের জন্য বিশেষায়িত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।’

চিকিৎসক সিমীন বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্য সুরক্ষা খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে প্রাভার যাত্রা শুরু হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তিতে সামিল হতে পেরে সম্মানিত বোধ করছি। রোগীদের জন্য সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে নিষ্ঠাবান ও বিশ্বমানের পারিবারিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত দলের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’ বিজ্ঞপ্তি।