বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) উদ্যোগে রাজধানীতে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে নয়টায় শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
গতকাল ৮ সেপ্টেম্বের ছিল আন্তর্জাতিক ফিজিওথেরাপি দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘বয়সের সাথে জীবনজুড়ে দিন।’ কয়েক শ ফিজিওথেরাপি চিকিৎসক ও ছাত্রছাত্রী শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিপিএর সভাপতি দলিলুর রহমান অবিলম্বে ফিজিওথেরাপি চিকিৎসকদের পদমর্যাদা, সরকারি ফিজিওথেরাপি কলেজ বাস্তবায়ন, ফিজিওথেরাপি কাউন্সিল প্রতিষ্ঠা এবং সরকারি পদ সৃষ্টির জোর দাবি জানান। পাশাপাশি মহাখালীতে সরকারি ফিজিওথেরাপি কলেজের নামে বরাদ্দ করা সোয়া পাঁচ একর জমিতে কলেজ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। বিপিএ সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতারা ফিজিওথেরাপি পেশার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।