বিশ্ব বসতি দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শহর এবং জলবায়ু পরিবর্তন’ স্লোগান সামনে রেখে আজ সোমবার সারা দেশে পালিত হবে বিশ্ব বসতি দিবস। একুশ শতকে নগরায়ণ ও উন্নয়ন হবে পরিবেশবান্ধব—এটাই এ বছরের প্রতিপাদ্য। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো নানা কর্মসূচির আয়োজন করেছে। বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিডর ও আইলা বা মৌসুমি বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, বিশেষজ্ঞরা ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের উপকূলের বিরাট অংশ ডুবে যাবে বলে আশঙ্কা করছেন। এসব ঝুঁকির কথা চিন্তা করে নগরগুলোকে প্রস্তুত করতে হবে।