বিশ্ব বসতি দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার দেশে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন’ স্লোগানকে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।দিবসটি উপলক্ষে গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন শোভাযাত্রার উদ্বোধন করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এটি শেষ হয়। আইইবি, আইএবি, বাপা, রিহ্যাব, কাপসহ বিভিন্ন সংগঠন এ শোভাযাত্রায় অংশ নেয়।