বিশ্ব বাঘ দিবসে পাঁচটি প্রাণী অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আজ সোমবার দুপুরে মেছো বাঘসহ পাঁচটি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে দুটি মেছো বাঘ, একটি গন্ধগোকুল, একটি লজ্জাবতী বানর ও একটি তক্ষক।
প্রাণীগুলো অবমুক্ত করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়।
সিতেশ রঞ্জন দেব জানান, অবমুক্ত প্রাণীগুলো গত কয়েক মাসে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মানুষের হাতে ধরা পড়েছিল। এগুলো উদ্ধার করে সেবা ফাউন্ডেশনের সেবাকেন্দ্রে রাখা হয়েছিল।
প্রাণী অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন বিভাগের বন্য প্রাণী শাখার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহবুবুর রহমান, কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব প্রমুখ।