বিশ্ব বেতার দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে গতকাল সকালে নগরের আগ্রাবাদ বেতার ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বেতার ভবনের সামনে থেকে বাদামতলী মোড় ঘুরে আগ্রাবাদ হোটেল সড়ক ধরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়ে বেতার ভবনের গিয়ে শেষ হয়। এতে কর্মকর্তা-কর্মচারী, কথক, শিল্পী কলাকুশলীসহ রেডিও টুডে ও সাগরগিরির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।