বিশ্ব বেতার দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৩ ফেব্রুয়ারি, বিশ্ব বেতার দিবস। বাংলাদেশ বেতার দিনটি উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিনব্যাপী কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে নয়টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বিভিন্ন সময়ে ব্যবহূত দেশি-বিদেশি ৪৫০টি প্রাচীন রেডিও সেটের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব দুর্লভ রেডিও সেটগুলোর সংগ্রহকারী হচ্ছেন মোফাজ্জেল হোসেন। বেলা তিনটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।