বিশ্ব ভেটেরিনারি বর্ষ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেটেরিনারি শিক্ষার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী ‘বিশ্ব ভেটেরিনারি বর্ষ’ উৎসব গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। সেই সঙ্গে ভাঙল দেশের ভেটেরিনারিয়ানদের সবচেয়ে বড় এ মিলনমেলা। জানা গেছে, প্রাতিষ্ঠানিকভাবে ভেটেরিনারি শিক্ষা ১৭৬১ সালে ফ্রান্সের লিওন শহরে শুরু হয়েছিল। এ বছরই তা ২৫০ বছরে পদার্পণ করে। এ জন্য এ বছরকে বিশ্ব ভেটেরিনারি বর্ষ ঘোষণা করা হয় এবং সেই সঙ্গে সারা বিশ্ব তা সাড়ম্বরে পালন করছে।