বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মন্ত্রী-সচিব চারটি বাজার পরিদর্শন করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ভোক্তা সংরক্ষণ অধিকার দিবস পালন উপলক্ষে ক্রেতা ও ভোক্তাদের সচেতন করতে আজ সোমবার চারটি বাজার পরিদর্শন করবেন বাণিজ্যমন্ত্রী, সচিব, বিএসটিআই এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকেরা। বাণিজ্যমন্ত্রী ফারুক খান সকালে কারওয়ান বাজারে যাবেন। বাণিজ্যসচিব গোলাম হোসেন যাবেন নিউমার্কেট বাজারে। এ ছাড়া বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ যাবেন মোহাম্মদপুর বাজারে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবু হোসেন মিয়া যাবেন রাজধানীর কাপ্তানবাজারে।