বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে নাটোর আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যা লি বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে ডা. নূরুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ। বক্তব্য দেন সিভিল সার্জন আজিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এস এম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা, শিশু বিশেষজ্ঞ (জুনিয়র) ফজলুল কাদের প্রমুখ।