বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদ্যাপিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আজ রোববার এ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করবেন। এ বছরে সপ্তাহটির প্রতিপাদ্য ‘শিশু খাবে মায়ের দুধ আর ঘরে তৈরি খাবার, এ কথাটি বলতে হবে সব সময় সবার।’ মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শিশুর সুস্বাস্থ্য রক্ষা এবং সার্বিক বিকাশে মায়ের দুধের পক্ষে সচেতনতা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিশুকে জন্মের প্রথম ঘণ্টা থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ এবং এর পরে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি উপযুক্ত বাড়তি খাবার খাওয়াতে হবে। এ ব্যাপারে দরিদ্র পরিবারের মাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।