বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য—সবার জন্য প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্যাক্ট ফাইল বলছে, বিশ্বে প্রায় ৩৫ কোটি মানুষ বিষণ্নতায় ভোগে। এ ছাড়া, দুই কোটি দশ লাখ মানুষ শুধু সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। আর বেশির ভাগ মানুষই মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ শেরেবাংলা নগরে শোভাযাত্রা বের করবে। বিকেলে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আলোচনা ও মতবিনিময় সভা হবে।