বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মহৎ উদ্যোগ নিন: মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ করুন’। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে দেশের মানুষের মানসিক স্বাস্থ্যসেবাসহ চিকিৎসাব্যবস্থার সার্বিক উন্নয়নে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন।