প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের দুই দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে।বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ ও বিভাগীয় মনোবিজ্ঞান সমিতি এসব কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভা, কর্মশালা, গোলটেবিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।দ্বিতীয় দিনে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয় ‘শিশুর সুষ্ঠু মানসিক বিকাশ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ’ শীর্ষক কর্মশালা।বক্তারা বলেন, দিনে দিনে মানুষ রাগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। ফলে অনেকেই আত্মহত্যার মতো ভয়ানক পথ বেছে নিচ্ছে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীসহ সবাইকে উদ্বেগ, বিষণ্নতা, মানসিক চাপ পরিমাপসহ বিভিন্ন বিষয়ে জনগণকে তথ্য দেওয়া সম্ভব।