বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ শনিবার। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে তথ্য মন্ত্রণালয় রাজধানীর সার্কিট হাউস সড়কে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে ও ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) সিরডাপ মিলনায়তনে পৃথক আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ নামে আরেকটি সংগঠন সেগুনবাগিচায় খাজা নাজিমউদ্দিন মিলনায়তনে পৃথক আলোচনার আয়োজন করেছে।