বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এসব কর্মসূচিতে সবাইকে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্র নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নেত্রকোনা: বেলা ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহরে শোভাযাত্রা বের হয়।চাঁপাইনবাবগঞ্জ: সকালে নবাবগঞ্জ ক্লাবে (টাউন ক্লাব) ‘সাংবাদিকদের নিরাপত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।