বিশ্ব যক্ষ্মা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় গতকাল শুক্রবার বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা হয়। বক্তব্য দেন সিভিল সার্জন কাজী শামীম হোসেন, জেলা নাটাবের সভাপবির মনিম উদ দৌলা চৌধুরী, চিকিৎসক অসিত কুমার, এম এ মতিন প্রমুখ। এ ছাড়া সকালে বগুড়ার কাহালু ও দুপচাঁচিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। দুপচাঁচিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবদুল ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও শাহেদ পারভেজ প্রমুখ।