প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যক্ষ্মা খুঁজব ঘরে ঘরে, সুস্থ করব চিকিৎসা করে’—এই স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকালে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শহরে শোভাযাত্রা বের হয়। এতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণকেন্দ্রে আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের সিভিল সার্জন আবদুল হাকিম, সহকারী সিভিল সার্জন নাসের ইকবাল প্রমুখ। সিভিল সার্জন আবদুল হাকিম বলেন, নিয়মিত চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। সুনামগঞ্জ অফিস|