বিশ্ব রক্তদাতা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ জুন মঙ্গলবার বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদানকে উৎসাহ দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটি উদ্যাপন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলোতে সরকারি ও বেসরকারিভাবে দিনটি উদ্যাপন করা হয়। বিশ্ব রক্তদাতা দিবসের এই বছরের প্রতিপাদ্য ‘রক্ত আমাদের সংযুক্ত করে’।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে একাধিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি শোভাযাত্রা করবে। এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, বিএসএমএমইউ ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদ যৌথভাবে এই সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতা এবং রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ এমন একাধিক প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হবে বলে বিএসএমএমইউর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।