বিশ্ব রক্তদাতা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনার রক্তেই জীবন আমার, রক্তদানে হোক জীবন সঞ্চার’—এ স্লোগান নিয়ে শেরপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন শেরপুর জেলা রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল মঙ্গলবার জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজার থানা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সিভিল সার্জন আনোয়ার হোসেন, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ, সাংস্কৃতিক কর্মী আবু রায়হান, রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তৃতা করেন।