বিশ্ব রক্তদাতা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা আড়াইটার দিকে উপজেলার চান্দাইকোনা বাজারে বেসরকারি সংগঠন ‘স্বাধীন জীবন’-এর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহ. শামসুল হক। বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক, চান্দাইকোনা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক শামসুল হক, হাজি ওয়াহেদ-মরিয়ম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিলাস গুণ চৌধুরী, রক্তটীকা খেলাঘরের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুর রশিদ, উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি শাহজাহান আলী, রক্তদাতা হুমায়ন আহমেদ প্রমুখ।