বিশ্ব রক্তদাতা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্লাড ডোনেট ফাউন্ডেশন ও গোল্ড ব্লাড ডোনার ফাউন্ডেশন নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচিতে ছিল রক্তদান, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংগঠন কার্যালয়ে পৃথক আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর এরশাদ হোসেন, ব্লাড ডোনেট ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দিল নেওয়াজ খান, মশারফ রেজা প্রমুখ।