প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে সম্প্রতি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট শেরেবাংলা নগর জোনাল কমিটি। শোভাযাত্রাটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বের হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে শেষ হয়। শোভাযাত্রা শেষে নিউরো সায়েন্সেস হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোনাল কমিটির সভাপতি আ. মালেক শরীফ। সভায় প্রধান অতিথি ছিলেন নিউরো সায়েন্স হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। বিজ্ঞপ্তি।