বিশ্ব শান্তি দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন ও পায়রা উড়িয়ে জেএমআই গ্রুপের বিশ্ব শান্তি দিবস পালন। ছবি: সংগৃহীত
বেলুন ও পায়রা উড়িয়ে জেএমআই গ্রুপের বিশ্ব শান্তি দিবস পালন। ছবি: সংগৃহীত

রাজধানীতে বিশ্ব শান্তি দিবস পালন করেছে জেএমআই গ্রুপ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে র‍্যালি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়। আয়োজকেরা জানিয়েছেন, এক দশক ধরে তাঁরা দিবসটি পালন করে আসছেন।

দিবসটি উপলক্ষে প্রথমে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সভাপতি মো. তৌহিদুল ইসলাম। এ সময় জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, জেএমআইয়ের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠানসহ গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা মনে করি, শান্তি প্রতিষ্ঠার মূল উৎস হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সংগ্রামে শরিক হওয়া।’

সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ব শান্তি দিবসের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে একটি র‍্যালি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।

জাপান, কোরিয়া, চীন, তুরস্ক ও যুক্তরাজ্যের জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠিত জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ দেশে বিদেশে বিভিন্ন মেডিকেল ডিভাইস এবং ওষুধ বিপণন করে থাকে।