বিশ্ব শিক্ষক দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বুধবার পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় স্থানীয় আবদুল করিম মৃধা কলেজ ক্যাম্পাস চত্বর থেকে শিক্ষকেরা শোভাযাত্রাটি বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শোভাযাত্রা শেষ হয় এবং আলোচনা সভায় মিলিত হয়। কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন। এতে বক্তব্য দেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন প্রমুখ।