বিশ্ব শিক্ষক দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশে এ উপলক্ষে বিভিন্ন শিক্ষক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শিক্ষকদের দিয়েই পুনরুদ্ধার শুরু’। বিভিন্ন দেশে আর্থিক মন্দা ও প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের পুনর্বাসন ও সংকট নিরসনে উদ্যোগ নেওয়াই এই প্রতিপাদ্যের মূল উদ্দেশ্য।শিক্ষকদের অধিকার নিয়ে ইউনেসকো ও আইএলওর মধ্যে ১৯৬৬ সালে সই করা এক চুক্তির পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রা বের করবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। এ ছাড়া ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন জেলা শহরে শোভাযাত্রা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।দিবসটি উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের উদ্যোগে বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মানসম্মত ও সর্বজনীন প্রাথমিক শিক্ষা: প্রয়োজন শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা ও কার্যকর ভূমিকা পালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।