বিশ্ব শিক্ষক দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। এবারের দিবসের মূল প্রতিপাদ্য হলো—‘জেন্ডার সমতায় শিক্ষক’। দিবসটি উপলক্ষে শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।বিশ্ব শিক্ষক দিবস-২০১১ উদ্যাপন কমিটি সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করবে। পরে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিবসটিতে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে।