বিশ্ব শিক্ষক দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে শিক্ষক-কর্মচারী সংগঠনগুলো বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে। বিশ্ব শিক্ষক দিবস জাতীয় উদ্যাপন কমিটির উদ্যোগে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আলোচনা হবে।বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শোভাযাত্রা বের করবে। বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। শিক্ষক সমিতির (বাশার-ছালাম) উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনার হবে।