বিশ্ব শিশু দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনায় গতকাল রোববার বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা, তাদের মধ্যে খাবার পরিবেশন ও শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাক্শ ফাউন্ডেশন। সংগঠনের সভাপতি আহমেদ আল কাবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রেখা রানী বালো। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র কামরুল হাসান, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম ও পাবনা বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উল আলম।