প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সমুদ্র বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজারে পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীন জীবন’ এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সলঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম কাইয়ুম, পরিবেশকর্মী আবদুল্লাহ আতিক, মাসুদ রানা প্রমুখ। পরে শোভাযাত্রা বের করা হয়।