বিশ্ব সমুদ্র মৈত্রী দিবস উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব সমুদ্র মৈত্রী দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে শোভাযাত্রা করেছে আটলান্টিক মেরিটাইম একাডেমি ও আটলান্টিক মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট।শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট মাজার গেট, পল্টন মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শেভাযাত্রায় সাংসদ তালুকদার মো. ইউনুস, হাবিবুর রহমান ও আবু তালহা, সিএনএস জসিম উদ্দিন ও আটলান্টিক মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট আরিফসহ শতাধিক নাবিক অংশ নেন। নাবিকেরা নিজের ও পরিবারের স্বার্থ বিসর্জন দিয়ে বন্দর থেকে বন্দরে ছুটে চলেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী ২৫ জুন পালিত হয় বিশ্ব সমুদ্র মৈত্রী দিবস। বিজ্ঞপ্তি।