বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ও গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে সকালে নীলফামারী জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুর রাজ্জাক। বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মুজিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে গাইবান্ধা শহরে যৌথভাবে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আকরাম হোসেন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রশিদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মমিন খান প্রমুখ। দৃষ্টিপ্রতিবন্ধী ১৫ জন ব্যক্তির প্রত্যেককে একটি করে সাদা ছড়ি দেওয়া হয়।