বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার নিলেন সায়মা হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটিজম বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে দীর্ঘদিন কাজ করছেন সায়মা হোসেন। তাঁর কাজের স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল রাজধানীর একটি হোটেলে তাঁর হাতে ‘অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক হেলথ’ পুরস্কার তুলে দেয় সংস্থাটি। মেয়ের সাফল্যের স্বীকৃতির অনুষ্ঠানে হাজির ছিলেন মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। পুরস্কার নেওয়ার পর মেয়েকে অভিনন্দন জানান তিনি l ছবি: বাসস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষিত পুরস্কার ‘অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক হেলথ’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন। শিশুদের জটিল মানসিক পীড়া (অটিজম) মোকাবিলা ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। খবর বাসসের।

রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বলেন, এ অঞ্চলসহ সারা বিশ্বে অটিজম বিষয়ে বাংলাদেশের যে ভূমিকা রয়েছে, তার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন সায়মা হোসেন।

সম্মাননা গ্রহণ করে সায়মা হোসেন তাঁর এ পুরস্কার অটিজম ডিজঅর্ডার মোকাবিলারত পরিবারগুলোর উদ্দেশে উৎসর্গ করেন। সায়মা হোসেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার অ্যান্ড অটিজমের জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি।
জনস্বাস্থ্যে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদানে ক্ষেত্রপাল সিংয়ের পরামর্শ অনুযায়ী নতুন ওই পুরস্কার প্রবর্তন করে ডব্লিউএইচও। এ ক্ষেত্রে সংস্থাটি সর্বপ্রথম যে দুজনকে পুরস্কার দিয়েছে, সায়মা হোসেন তাঁদের একজন।