বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস পালন করল ডিএইচএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেইল ও লজিস্টিক সেবাভিত্তিক প্রতিষ্ঠান ডয়েচ পোস্ট ডিএইচএলের (ডিপিডিএইচএল) অন্যতম প্রতিষ্ঠান ডিএইচএল সম্প্রতি বাংলাদেশে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উদ্‌যাপন করেছে। ওই দিন ডিএইচএল এক্সপ্রেস ও ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশের কর্মকর্তারা আমতলী স্টাফ ওয়েলফেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডেসমন্ড কুইয়াহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএইচএলের ৫০ জন কর্মকর্তা ওই স্কুলের ছয়টি শ্রেণিকক্ষ রং করে চারটি হোয়াইটবোর্ড স্থাপন করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।