বিশ্ব হাত ধোয়া দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য: পরিষ্কার হাত জীবন বাঁচায়। একই দিনে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৪’-এর উদ্বোধন করা হবে।
গতকাল মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ এক সংবাদ সম্মেলনে দিবস দুটিতে নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরে। এতে মূল বক্তব্য পাঠ করেন স্থানীয় সরকারের সিনিয়র সচিব মনজুর হোসেন।