বিশ্ব হাত ধোয়া দিবস উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইফবয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ৫০ জন শিশুর পঞ্চম জন্মদিন উদ্যাপনের মাধ্যমে শুরু করেন বিশ্ব হাত ধোয়া দিবস উৎসব। এ বছর ষষ্ঠবারের মতো দিবসটি পালিত হচ্ছে। আয়োজকেরা জানান, দিনে পাঁচটি বিশেষ সময়ে সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪৫ শতাংশ কমে আসে। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।